এমডি. আজিজুর রহমান, বরুড়া: বরুড়া আমড়াতলী মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে মসজিদ পরিস্কার পরিচ্ছন্নতা উপকরণ এবং নগদ অর্থ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় হলরুমে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৪০টি মসজিদের জন্য এ পরিস্কার পরিচ্ছন্নতা সামগ্রী ও ইমামদের নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মোঃ আবু সায়েমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বরুড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মফিজুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম (লিটন), সাংবাদিক রোটা. ওমর ফারুক, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ আলম বাবুল, আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম আল হেলালী, ডা. তাজুল ইসলাম, আবুল কালাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমড়াতলি মসজিদের খতিব মাওলানা আবদুল হান্নান। ওই সময় বক্তারা বলেন, সব জায়গায় আবু সায়েমের মত ভালো মানুষ জন্মায় না। এটা আমড়াতলীবাসীর সৌভাগ্য। সায়েম একজন দ্বীনদার মানুষ এবং ইতিমধ্যে সামাজিক উন্নয়নে ব্যাপক প্রসংশিত হয়েছেন। এছাড়া সায়েম নিজেও বলেন, দুইদিনের দুনিয়ায় আমি স্থায়ী কোন কিছু করার পরিকল্পনা করি না। যেহেতু হাজার বছর বাচার সুযোগ নেই, সেজন্য দ্বীন ইসলাম ও মানুষের কল্যানের জন্য ছোট ছোট ভালো কাজগুলো করে যেতে চাই। আমার বাড়ির পাশে একটি এতিম খানা মাদরাসা ও মসজিদ নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া মানুষ স্বল্পমূল্যে চিকিৎসা নিতে পারে সেজন্য আমড়াতলী এলাকায় একটি হসপিটালের জন্য ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়াও আবু সায়েম ওই ইউনিয়নের বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও প্রতিনিধির প্রতি ইমাম ও মুয়াজ্জেনের বেতন বৃদ্ধির জন্য আহ্বান করেন এবং সকলের কাছে দোয়া সহযোগীতা কামনা করেন। Post navigation লক্ষীপুর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান বরুড়ায় যমুনা ব্যাংক এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত