স্টাফ রির্পোটার: বরুড়া উপজেলা প্রশাসনের ‍উদ্যোগে লক্ষীপুর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান ও কম্বল বিতরন করা হয়েছে। গতকাল (শুক্রবার) আনুমানিক সকাল ১০ টার দিকে লক্ষীপুর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক ও সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ওই সময় পরিদর্শন টিম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং কোন অভিযোগ থাকলে বরুড়া থানা বরাবরে আবেদন করতে বলা হয়।

এছাড়া উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ৯ জনের মধ্যে প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা, দুটি কম্বল ও ৩০ কেজি চাল বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *