বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

ক্রীড়াচর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে বরুড়ার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়েছে।

গতকাল বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফয়সাল আহমেদ ভূঁইয়া, সহকারী শিক্ষক জাহিদ হাসান, গাজী ইমরান হোসাইন সুমন, ছাত্রনেতা তুষার ও সোহেলসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফুটবল উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক সহযোগিতা এবং দলগত মনোভাব গড়ে ওঠে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

16 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com