স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বড় কালিকাপুর গ্রামের ৬ বছরের শিশু ধর্ষনকারী হারুন কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করছে গ্রামবাসী।৬ জুন বিকেল বরুড়ার লক্ষীপুর ইউনিয়ন বড় কালিকাপুর গ্রামের এলাকাবাসী কুমিল্লা চাঁদপুর সড়কের উপর এ মানববন্ধন করেন। গত ২ জুন সন্ধ্যায় ৬ বছরের এক শিশু কে বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন বড় কালিকাপুর গ্রামে বাড়ির পাশে ধর্ষন করে হারুনুর রশিদ নামের এক লোক । অসুস্থ শিশুটি এখনো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত তিনদিনে মামলার কোন অগ্রগতি না হওয়ায় গ্রামের মহিলারা কুমিল্লা চাঁদপুর সড়কে লক্ষীপুর নামক স্হানে সড়ক বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে গ্রেফতার ও নিন্দা প্রতিবাদ জানান। এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনার স্থলে গিয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে। Post navigation বরুড়ায় অভাব অনটনের কারণে অনিকের (১৮) বিষ পানে মৃত্যু সরকারি প্রজ্ঞাপনে বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হাসপাতালের নাম পরিবর্তন