স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়া ছোটতুলাগাঁও মহিলা কলেজে যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে ও অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) দিনব্যাপী ছোটতুলাগাঁও মহিলা কলেজে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই সময় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির পরিচালক ও স্ট্যান্ডার্ঢ গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্ট্যান্ডার্ঢ গ্রুপের মার্চেন্ডাইজার কামরুজ্জামান রিমন। ওইদিন ব্যাপী ছোটতুলাগাঁও মহিলা কলেজের শিক্ষার্থী ও এলাকার হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে। Post navigation মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ বরুড়ায় ড্রেজার মেশিনে মাটি কাটার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা