বরুড়া প্রতিনিধি: বরুড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৩ জন দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে মোট ৮৮ হাজার টাকা নগদ অনুদান বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, এমপি। সুবিধাভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন বরুড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান সহকারী ছগির হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, বাজার কমিটির কোষাধ্যক্ষ আবুল কাশেম, বরুড়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ এবং পৌরসভার সাবেক ছাত্রদল নেতা ওয়াসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। Post navigation রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে বরুড়া থানায় মতবিনিময় সভা, নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি সৌদি প্রবাসী তারেক মাহমুদের উপহার: বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে অত্যাধুনিক ঘাস কাটার মেশিন প্রদান