বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বরুড়ায় আজ রাতে তলাগ্রাম সাহা বাড়ি মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আসাদুজ্জামান রনি। এ সময় তাঁর সঙ্গে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্দিরের সার্বিক পরিস্থিতি ও পূজার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ পরিদর্শন করা হয় বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ায় তলাগ্রাম সাহা বাড়ি মন্দির পরিদর্শনে ইউএনও আসাদুজ্জামান রনি

17 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com