স্টাফ রিপোটার: বরুড়ায় পূর্ব সত্রুতার বিরোধে বসত বাড়ির পাশের খাওয়া-দাওয়ার ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত রবিবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বরুড়ার ঝলম ইউনিয়নের ঝলম গ্রামে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী হাজী আনোয়ার হোসেন জানান, তিনি ঝলম বাজারের ব্যবসায়ী। তিন সাবেক সরকারি চাকরিজীবি ও বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয়ক পরিষদের সমবায় সাধারণ সম্পাদক ছিলেন। গত কয়েক মাসে তার আপন ছোট ভাই দেলোয়ার হোসেনের বসত ঘরের পাশে বিভিন্ন স্থাপনায় একাধিকবার অগ্নিসংযোগ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাতে তাঁর খাওয়া দাওয়ার ঘরটিতেও কে বা কহারা অগ্নিসংযোগ করে। টের পেয়ে ঘর থেকে বের হয়ে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত আগুন নিভানো হয়। পাশেই তাঁর বসতঘর ও খামার ছিলো। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে এবারের মত রক্ষা পেয়েছে তাঁর পরিবার।

হাজী আনোয়ার হোসেন আরো জানান, তাঁর ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা দেওয়ার জন্য ওই মহলটি পায়তারা করছে। বর্তমানে তিনি ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন।

এ ঘটনায় হাজী আনোয়ার হোসেন বাদী হয়ে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশের এসআই তাজুল ইসলাম গিয়েছেন। উক্ত অভিযোগটি তদন্তাধিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *