বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেছেন, ‘আমাদের সন্তানদের ভালো ছাত্রছাত্রী হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি। বিশেষ করে তাদের নৈতিকশিক্ষা চর্চা করতে হবে। একজন আদর্শ ছাত্রছাত্রীর কি কাজ তা জানতে হবে। আমাদের সমাজকে উন্নত করতে হলে সন্তানদের সুশিক্ষার প্রতি অগ্রসর করতে হবে। হোসেনপুর প্রগতিশীল প্লাটফর্ম সেই লক্ষ্যেই কাজ করবে। বই পাঠের মধ্য দিয়ে মাদকমুক্ত সমাজ গড়বে।’ কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোসেনপুর প্রগতিশীল প্লাটফর্ম’ আত্মপ্রকাশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৩২জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, এটিএন বাংলার জেলা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল। বক্তব্য রাখেন শিক্ষানুরাগী গাজী ওয়াহেদুল হক, প্রফেসর দেলোয়ার হোসেন খোকন, ইউনূস সর্দার, খোকন ভেন্ডার, মেম্বার আক্তার হোসেন শাহিন, মৌলভী আব্দুল মালেক, প্রফেসর হোসেন আবেদিন, গোলাম জিলানী, এমদাদুল হক রিপন, ডা. আদিব। স্বাগত বক্তব্য রাখেন নাহিদ জাহাঙ্গীর দিপু, মোরশেদ আলম পাবেল ও মো. ইলিয়াছ হোসাইন। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে পররাষ্ট্র সম্পর্ক নয়: উপদেষ্টা আসিফ মাহমুদ বরুড়ায় পূর্ব সত্রুতার বিরোধে ঘরে অগ্নিসংযোগের অভিযোগ