স্টাফ রির্পোটার: বরুড়া কুমিল্লার বরুড়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত ড্রেজার ও পাইপগুলো ভেঙে ব্যবহার অনুপযোগী করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার খোশবাশ উত্তর ইউনিয়নের আরিফপুর বাজার সংলগ্ন মোতালেব ডাক্তারের বাড়ির পাশে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে—এমন একটি অভিযোগ আসে প্রশাসনের কাছে। অভিযোগের ভিত্তিতে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ঘটনাস্থলে সরেজমিনে অভিযানে যান।

অভিযানকালে দেখা যায়, ড্রেজার ব্যবহার করে পাইপের মাধ্যমে জনৈক এনাম হুজুরের মালিকানাধীন পুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

​​মাটি কাটার ঘটনাটি মোবাইল কোর্টে বিচার্য হওয়ায়: ​মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ভেঙে অকেজো করে দেওয়া হয়।​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *