বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় বরুড়া মডেল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বরুড়া হাইস্কুল জিনসারে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রির্পোটার: শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগের লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ প্রক্রিয়া আয়োজন করা হয়।

নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়নাল হোসেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ওমর ফারুক বিএসসি এবং মুগুজী মাস্টার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মো. মাসুম বিল্লাল বিএসসি, বিএড।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া মডেল ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, পরিচালক মাহবুব আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফয়সাল হোসেন ও সহকারী শিক্ষক জসিম উদ্দিন।

বরুড়া মডেল ফাউন্ডেশনের পরিচালকরা জানান, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগের লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ পরীক্ষা আয়োজন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি বিদ্যালয়ে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

এদিকে, বরুড়া হাইস্কুল জিনসারে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহী অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *