বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১১টায় বরুড়া ডক্টরস কমিউনিটি হাসপাতালের হলরুমে এ দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জনি। সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া প্রেসক্লাবের স্মারকগ্রন্থ প্রকাশ, বার্ষিক পিকনিক আয়োজনসহ সংগঠনের উন্নয়ন ও কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভাপতির বক্তব্যে কামরুজ্জামান জনি বলেন, “বরুড়া প্রেসক্লাব হবে সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ, সক্রিয় ও আধুনিক প্রেসক্লাব গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। এসময় উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, অর্থ সম্পাদক এমডি. আজিজুর রহমান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন, সাহিত্য সম্পাদক বিল্লাল হোসেন এবং সদস্য সফিউল্লাহ সুজন, এইচ এম সেলিম ও শাহ আলম। সভায় বক্তারা বরুড়া প্রেসক্লাবকে আরও সুসংগঠিত ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় তারুণ্য যুব সংগঠন নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ মানবিক সেবায় অনন্য কাসেড্ডা হিলফুল ফুজুল যুব সংগঠন