বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় তাবুক এয়ার ট্রাভেলস অ্যান্ড আল হারামাইন হজ কাফেলার পাঁচ বছর পূর্তি উপলক্ষে হাজিদের মিলনমেলা ও হজ-ওমরাহ প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার লতিকপুর এলাকার রেড উইং হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস মাওলানা আবু তামিম ইলিয়াস ও বরুড়া বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াসিন আরাফাত এবং সঞ্চালনা করেন ইয়াকুব। অনুষ্ঠানে হজ ও ওমরাহ পালনের নিয়মকানুন, প্রয়োজনীয় প্রস্তুতি এবং ধর্মীয় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় হজযাত্রীদের সঠিক নিয়মে হজ ও ওমরাহ পালনের প্রস্তুতি গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ মিলনমেলায় হাজিরা পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং হজযাত্রীরা উপস্থিত ছিলেন। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় দুই দোকান ও সরকারি কর্মকর্তার বাসায় চুরি