বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: ‘জেগে ওঠো, জাগিয়ে তোলো—নতুন রক্তদাতার খোঁজে’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বরুড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) আলোর প্রদীপ স্বেচ্ছাসেবী সংগঠন ও আগানগর সমাজ কল্যাণ সংঘের যৌথ উদ্যোগে উপজেলার মুড়াবাজাল ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে বরুড়া ইবনে সিনা হাসপাতাল। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিনামূল্যে মানুষের রক্তের গ্রুপ নির্ণয়, নতুন রক্তদাতা খুঁজে বের করা এবং স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করা। জরুরি প্রয়োজনে রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সচেতন ও মানবিক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচি সফল করতে শ্রম, সময় ও আন্তরিকতা দিয়ে সহযোগিতা করায় বরুড়া ইবনে সিনা হাসপাতাল, সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কাজে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যেই তাঁদের এ পথচলা। ভবিষ্যতেও রক্তদানে সচেতনতা বৃদ্ধি ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আয়োজকদের আহ্বান—রক্ত দিন, জীবন বাঁচান। মানবতার জয় হোক। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation দৈনিক বরুড়া কণ্ঠের উন্নয়ন ফান্ডে গাজী ওয়াহিদুল ইসলামের অনুদান