বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় দৈনিক বরুড়া কণ্ঠ পত্রিকার উন্নয়ন ফান্ডে আর্থিক অনুদান প্রদান করেছেন গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও দুবাইপ্রবাসী সমাজসেবক গাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় বরুড়া উপজেলার রাজামারা গ্রামের কৃতী সন্তান গাজী ওয়াহিদুল ইসলাম এ অনুদান প্রদান করেন। অনুদান গ্রহণ করেন পত্রিকাটির সম্পাদক তাসলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির উপদেষ্টা সদস্য ও বরুড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদসহ স্থানীয় সাংবাদিকরা।

উল্লেখ্য, গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনে সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক বরুড়া কণ্ঠের উন্নয়ন ফান্ডে গাজী ওয়াহিদুল ইসলামের অনুদান

23 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com