স্টাফ রির্পোটার: বরুড়ায় একতা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর, সমাজ সেবক ও আমেরিকান প্রবাসী আলাউদ্দীনের উদ্যোগে পৌরসভার আটশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (১৬ মার্চ) সোমবার দিনব্যাপী বরুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের এলাকাভিত্তিক আটশত দরিদ্র পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়। আমেরিকান প্রবাসী আলাউদ্দীন বরুড়া ৩নং ওয়ার্ডের সর্দার বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ উদ্দীনের বড় ছেলে হন। বিতরন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও বরুড়া বাজার কমিটির সদস্য মোঃ মহিউদ্দিন বাহার। ওই সময় উপস্থিত ছিলেন বাহার উদ্দীন শ্রাবণ, জাফর উদ্দিন, কামরুল হাসান, গোলাম সানি সায়র, মোঃ শাহজান, মোঃ কাজল ও মো: মুসা প্রমুখ। Post navigation বরুড়ার কেমতলী ‘আলো পাঠাগার ও সমাজ কল্যান সংগঠন’ কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ বরুড়ায় তারুণ্য যুব সংগঠন নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ