মোঃ শরীফ উদ্দিন, বরুড়া: বরুড়ার কেমতলী আলো পাঠাগার ও সমাজ কল্যান সংগঠন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার কেমতলী আলো পাঠাগার ও সমাজ কল্যান সংগঠনের প্রতিষ্ঠাতা ও এ. কে. এইচ গ্রুপের পরিচালক মোঃ আনিসুল রহমান এর সহায়তায় বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ওই সময় উপস্থিত ছিলেন কেমতলী আলো পাঠাগার ও সমাজ কল্যান সংগঠনের সদস্য মোঃ শফিকুল ইসলাম মানিক, মোঃ আল আমিন, আমজাদ হোসেন, মোঃ এরশাদ হোসেন, আলী আশ্রাফ, মহি উদ্দিন, মোঃ শরীফ হোসেন ও মোঃ জাহিদ হোসেন প্রমুখ। কেমতলী আলো পাঠাগার ও সমাজ কল্যান সংগঠনের উদ্যোগে প্রায় ২‘শ ৫০ জন দরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, কেমতলী আলো পাঠাগার ও সমাজ কল্যান সংগঠনের উদ্যোগে প্রতি বছর ঈদে ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী, আর্থিক অনুদান, বিনামূল্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ফি ও শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ভাবে এলাকায় দরিদ্র মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *