বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার মৌলভীবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নুজহাত (১৩) নামে এক কিশোরী আহত হয়েছে। সে উপজেলার আরুই গ্রামের সোহেল মিয়ার মেয়ে। শনিবার (১৪ জুন) বরুড়া মৌলভীবাজার এলাকায় একটি অটোরিকশা দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ ও অটোরিকশার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। Post navigation চুরি-ডাকাতি রোধে বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির বিশেষ উদ্যোগ, জরুরি সভায় একাধিক সিদ্ধান্ত বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রান্সফরমার বিকল: জেনারেটরের মাধ্যমে চলছে স্বাস্থ্যসেবা