বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার মৌলভীবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নুজহাত (১৩) নামে এক কিশোরী আহত হয়েছে। সে উপজেলার আরুই গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

শনিবার (১৪ জুন) বরুড়া মৌলভীবাজার এলাকায় একটি অটোরিকশা দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সঠিক কারণ ও অটোরিকশার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরী আহত, হাসপাতালে ভর্তি

14 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com