স্টাফ রির্পোটার: কুমিল্লা ক্লাবের কার্য নির্বাহী কমিটির সম্মানিত নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহন করার নিমিত্ত্বে বরুড়া উপজেলার কাসেড্ডা নিবাসী আমাদের অতি পরিচিত বরুড়া ক্লাব’৯২ এর সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট্য ব্যাংকার ও সামাজিক ব্যক্তিত্ব জনাব মোঃ রেজাউনুর রহমান(রেজা) মনোয়নপত্র জমা দিয়েছেন। পত্রিকাসূত্রে জানা যায়, দেশের অভিজাত ক্লাব ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৭টি পদে ৩১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, সেই ৩১ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিলো আনন্দঘন পরিবেশ। কেউ কেউ প্রস্তাবক ও সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেউ আবার একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সবাই আনন্দমুখর আড্ডায় মেতে উঠেন এবং একে অপরের কাছে ভোট প্রত্যাশা করেন। কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম ও অন্য সদস্যরা ১৭টি পদের বিপরীতে ৩১জন মনোনয়ন পত্র জমা হয়েছে বলে জানা যায়। আজ রবিবার মনোনয়নপত্র বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার ও ৩১ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। পত্রিকাসূতে আরও জানা যায় সহ সভাপতির তিনটি পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-আলহাজ¦ অধ্যাপক ফারুক আহমেদ, মহিউদ্দিন আহমেদ, ডা. মো: আবদুল লতিফ, মো: আমিরুজ্জামান ভূইয়া, আলহাজ¦ মো: জসিম উদ্দিন, মো: জামাল খন্দকার ও কাজী এনামুল হক বাবুল। সাধারণ সম্পাদক পদে ২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আহমেদ শোয়েব সোহেল ও রইস আবদুর রব। সহ সাধারণ সম্পদক পদে মেহেদী হোসেন শাকিল, মো: মাহাবুব আলম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে এম এ তাহের, মো: আতিকুল ইসলাম, মো: হুমায়ূন কবির, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল হক, মো: মনিরুল ইসলাম বাচ্চু, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে ওমর ফারুক শাহীন ও তারিক ওবাইদুল্লাহ, সদস্য কল্যাণ সম্পাদক পদে মাহাবুব আলম বাবু ও মোহাম্মদ নাসির উদ্দিন (সুমন) এবং কার্যনির্বাহী সদস্যের ৮টি পদে মাহাবুবুর রশিদ (তুহিন), মোহাম্মদ জিয়াউল হক (লিটু), ডা. মো: সফিকুর রহমান, মো: রেজাউনুর রহমান রেজা, ডা. মো: রাসেল আহমেদ চৌধুরী, মো: মামুনুর রশিদ ভূইয়া, প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, মাসুদ আহমেদ, গোলাম ইউসুফ চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, ফোরকান উদ্দিন হেলাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেশের অভিজাত ক্লাব দীর্ঘদিন পর নির্বাচন বেশ জমে উঠেছে। কুমিল্লা ক্লাবের সম্মানিত ভোটার ও সুধীজনের নিকট দোয়া ও আর্শিবাদ নিয়েই আমাদের বরুড়ার একমাত্র প্রার্থী ও বরুড়া ক্লাব’৯২ এর সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউনুর রহমান রেজার জন্য শুভ কামনা ও দোয়া রইল। Post navigation কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বরুড়ায় ডাক্তার ও তাদের পরিবারের তৃতীয় মিলনমেলা অনুষ্ঠিত