স্টাফ রির্পোটার: কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে কুমিল্লা ও বরুড়া বাজারে ভ্রাম্যমাণ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৭ টার দিকে বরুড়া বরুড়া প্রেসক্লাবে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা সফিকুল আমিন পাটোয়ারীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, বরুড়া প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসেম, এডভোকেট জয়নাল মাজারী, বরুড়া বাজার কমিটির সদস্য জসিমউদদীন চৌধুরী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাকিলা জামান, খোশবাস বার্তার সম্পাদক ইউনুস, মাস্টার নূরুলক হক, সুমন মিয়া, ইউসুফ সজীব। কুমিল্লায় ভ্রাম্যমাণ শীতার্ত মানুষ সহ বরুড়া পৌরসভার শীতার্ত ১১০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। (ভিডিও দেখুন) Post navigation বরুড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কুমিল্লা ক্লাব নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ রেজাউনুর রহমান