বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বরুড়া বাজারের জিরো পয়েন্টে বরুড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি এবং ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের উপদেষ্টা আমজাদ হোসেন প্রমুখ। রক্তদানে জনসচেতনতা বৃদ্ধি, জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ সম্পর্কে জানা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করা সহজ হয়। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো সম্ভব। তাই মানবিক কাজে এগিয়ে আসতে এবং রক্তদানে সচেতনতা বাড়াতে সবাইকে আহ্বান জানানো হয়। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়া হাইস্কুল জিনসারে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত