স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান রনির সভাপতিত্বে উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নুরু, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বরুড়া উপজেলা শাখার সভাপতি ডা. তপন ভৌমিক এবং সাধারণ সম্পাদক রাজীব দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি। সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার তপন বণিক। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং সার্বিক পরিস্থিতির ওপর প্রশাসন ও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের নজরদারি জোরদার রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation যোগ্যতা ও মেধার ভিত্তিতে বরুড়া মডেল মসজিদের ইমাম নির্বাচিত মুফতি আরিফ মাহমুদ বরুড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত