বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ১০ জন কিশোর অপরাধীকে যাচাই-বাছাই শেষে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি চারজনকে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা ও সামারি ট্রায়াল-সংক্রান্ত ঘটনায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বরুড়া থানা পুলিশের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি বরুড়া উপজেলার ঝলম উত্তর বাজার এলাকার আলিমুদ্দিন বাড়ির মৃত কামাল হোসেনের ছেলে। এ ছাড়া ২০০ গ্রাম গাঁজাসহ মো. শাহআলম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের কেমতলী গ্রামের মৃত আলী আজম ও সাফেরা খাতুন ওরফে সাফুর ছেলে। অন্যদিকে, জিআর গ্রেফতারি পরোয়ানামূলে গালিমপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ফরহাদ (২৮) এবং সামারি ট্রায়াল-সংক্রান্ত ঘটনায় পয়ালগাছা ইউনিয়নের মগপুকুরিয়া এলাকার মজুমদার বাড়ির আজমত আলী মজুমদারের ছেলে মো. শাহাবুদ্দিন মজুমদার (৩৫) কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে, গ্রেফতার ১০ কিশোরকে যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, “বরুড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়া মডেল মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, অপেক্ষমাণ তালিকায় দুই প্রার্থী