বরুড়া প্রতিনিধি: বরুড়ায় দাওয়াহ মুভমেন্টের আয়োজনে “সিরাত পাঠ ও কুইজ প্রতিযোগিতা-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানার্জন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে প্রায় শতাধিক প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা মহানবী (সাঃ) এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে নিজেদের জ্ঞান যাচাই ও সমৃদ্ধ করার সুযোগ পান। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শামসুল ইসলাম জিলানী (দা.বা.)। তিনি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে মহানবী (সাঃ) এর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে সিরাত অধ্যয়নের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। প্রতিযোগিতায় প্রথম স্থান র্অজন করে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী আরাফাত হোসাইন আরমান, দ্বিতীয় স্থান র্অজন করে শশাইয়া দুদু মিয়া হাই স্কুল ফাহিম হোসেন ও সাহস ইন্টেলেক্ট ডেভেলপমেন্ট এর শিক্ষার্থী মাহফুজুর রহমান মাহমুদ তৃতীয় স্থান র্অজন করে। পরে প্রতিযোগিতায় উত্তীর্ন শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে সিরাত চর্চা ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা ও দোয়া প্রদানকারী সকল শিক্ষক, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি বরুড়া দাওয়াহ মুভমেন্ট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শেষে আয়োজকদের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়, তিনি যেন এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং আগামী প্রজন্মকে রাসূলুল্লাহ (সাাঃ) এর আদর্শে গড়ে ওঠার তাওফিক দান করেন। Post navigation আইএসইউতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ