স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়ায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বনলতা (ছদ্মনাম) কে যৌন নিপীড়নের অভিযোগে ওদুদ মিয়াকে আটক করেছে বরুড়া থানা পুলিশ। গতকাল (২ জুন) রাতে বরুড়া ডিমডুল এলাকা থেকে ওদুদ মিয়াকে আটক করা হয়। ভূক্তভোগী বনলতার (ছদ্মনাম) বয়স আট বছর। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, বনলতা (ছদ্মনাম) ঈদ উপলক্ষ্যে নানার বাড়িতে বেড়াতে এসে অভিযুক্ত ওদুদ মিয়ার কর্তৃক যৌন নিপীড়নের শিকার হয়। ঘটনাটি ঘটেছে ১০নং উত্তর শিলমুড়ী ইউনিয়নের ডিমডুল গ্রামে অস্থায়ী ইউনিয়ন পরিষেদের সামনে অবস্থিত একটি কনফেকশনারী ও মুদি দোকানের ভেতরে। অভিযুক্ত ওদুদ ও ভিক্টিমের নানার বাড়ি একই এলকায়। ভিক্টিমের মা জানায়, ঘটনার দিন সকাল আনুমানিক নয়টার দিকে বনলতা (ছদ্মনাম) তার বেশ কয়েকজন সহপাঠীকে নিয়ে দোকানটিতে যায়। ওই সুযোগে দোকানদার ওদুদ মিয়া কৌশলে অন্য শিশুদের দোকান থেকে সরিয়ে দেয় এবং বনলতার (ছদ্মনাম) পোশাক খুলে যৌন নিপীড়ন করে। দূর থেকে বিষয়টি দেখে ফেলে বনলতার (ছদ্মনাম) সহপাঠীরা। পরে তারা অভিভাবকদের কাছে ঘটনার বিবরণ দিলে এলাকায় তীব্র চাঞ্চল্য ও মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্ত ওদুদ মিয়াকে গনপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ অদুদ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে বরুড়া থানার তদন্ত ওসি সঞ্জয় সরকার বলেন, অভিযুক্ত অদুদ মিয়াকে আটক করা হয়েছে। নিয়মিত আইনে মামলা নেওয়া হবে। Post navigation বরুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সুন্নতে খৎনা কর্মসূচি