স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (৪ জুন ২০২৬) বরুড়া ডক্টরস কমিউনিটি হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত ডা. আনিস উল হাসান হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক মো. কামরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়-এর বরুড়া প্রতিনিধি মো. ইলিয়াছ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকের সংবাদ পত্রিকার বরুড়া প্রতিনিধি মহসিন মিয়া নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. আবদুস সালাম, অর্থ সম্পাদক এমডি আজিজুর রহমান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক গাজী শরীফ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন এবং নির্বাহী সদস্য তাছলিমা আক্তার।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. শাহ আলম শফি। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমিনুল ইসলাম ও ফয়জুল ইসলাম পলাশ।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বরুড়ায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে প্রেসক্লাবকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *