বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় চৌওরী গ্রামের মোবারক হোসেনকে নৃশংসভাবে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বরুড়া উপজেলার চৌওরী বাজারে চৌওরী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মোবারক হোসেন হত্যার ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তারা। কর্মসূচিতে বক্তারা বলেন, একজন নিরীহ মানুষের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। মানববন্ধন থেকে মোবারক হোসেন হত্যার রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। উল্লেখ্য, মোবারক হোসেন হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্থানীয়দের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় গভীর রাতে বসতঘরে আগুন, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকা