স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়া পৌরসভার দেওড়া গ্রামের আলোচিত রাকিব হত্যা মামলার প্রধান আসামি ফারহান ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল রাত প্রায় ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রাকিবের আত্মীয় কাউসার মিয়া। তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মামলার প্রধান আসামি ফারহান ইসলাম গ্রেফতার হয়েছেন।

এ ঘটনায় নিহত রাকিবের পরিবার ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা মামলার সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা বলেন, রাকিব হত্যা মামলাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। প্রধান আসামির গ্রেফতার মামলার বিচার প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে তারা সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *