বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় বলাকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেওড়া ফকিরা মোকাম এলাকায় খাদে পড়ে আতিকুল্লাহ সবুজ (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের পাঁচজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুল্লাহ সবুজ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হাজারপাড় গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটির চালকের ভাষ্য অনুযায়ী, গাড়ির স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। বাসটির চালক মনির নিজেই গাড়িটির মালিক এবং দুর্ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন। এদিকে, দুর্ঘটনায় নিহত হেলপার সবুজের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতা আবদুল জলিল। তিনি জানান, নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া বলাকা বাস মালিক সমিতির পক্ষ থেকেও আরও আর্থিক সহযোগিতা করা হবে। আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসের হেলপার নিহত হয়েছেন। মরদেহসহ বাসটি থানায় নিয়ে আসা হবে। দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের একটি খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত