নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ।

১১ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতি সম্পর্কিত কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি-সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা সংশ্লিষ্ট তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ (সাবেক টুইটার) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় তথ্যের জন্য দূতাবাসের সংশ্লিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। শ্রমসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ এবং ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৪ নম্বরে যোগাযোগের কথা উল্লেখ করা হয়েছে। মৃত্যুসংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তিতে পৃথক একটি হটলাইন নম্বরও দেওয়া হয়েছে।

এ ছাড়া নিয়মিত তথ্য ও পরবর্তী নির্দেশনা জানতে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ: https://www.facebook.com/bdembassyriyadh

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞার কথা জানাল দূতাবাস

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com