বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল— “শিশুর জন্য বন, সুরক্ষিত হোক শৈশব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিমন এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জসিম উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কন্যাশিশুর জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

আয়োজনে: উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বরুড়া, কুমিল্লা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com