স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়ায় চার বন্ধুর হাতে বন্ধু রাকিব হোসেন (১৬) নির্মমভাবে খুন হয়েছে। গত শুক্রবার (১ মে) রাত আনুমানিক সোয়া আটটার দিকে দেওড়া নামক স্থানে নিহতের বাড়ির সংলগ্ন রাস্তার উপর এ ঘটনা ঘটে। নিহত রাকিব দেওড়া এলাকার রাজমিস্ত্রী ইব্রাহীমের বড় ছেলে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হত্যাকান্ডের কারন হিসেবে ফারহান ও তার বন্ধুদের জুয়া খেলার তথ্য প্রকাশ এবং ২০০ টাকার রড চুরির ঘটনায় রাকিব ফারহানের সর্ম্পৃক্ততার তথ্য প্রকাশ করাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, অভিযুক্ত ফারহান (১৬) সহ তার বন্ধুরা রাকিবকে ডাব খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। ওই সময় তার সহযোগীরা রাস্তার উপরে অবস্থান করছিলো। কিছুক্ষন পরেই তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ফারহান দা দিয়ে রাকিবের ঘারের মধ্যে কুপ দেয়। গুরুতর আহত অবস্থায় রাকিব দৌড়ে এসে তার মায়ের সামনে পড়ে যায়। ওই সময় রাকিব তার মায়ের কাছে ফারহান ও তার বন্ধুরা তাকে দা দিয়ে কুপিয়েছে হামলার বিষয়টি জানায়। তার মায়ের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকায় একটি হসপিটালে চারদিন আইসিইউতে চিকিৎসা অবস্থায় আজ (৫ মে) রাকিব মারা যায়। প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, ফারহানসহ আরো চারজনকে বাড়ির সামনে রাস্তার উপরে কথা বলতে দেখেছেন। এর কিছুক্ষন পরেই এ ঘটনা ঘটেছে। এর মধ্যে আবির নামের একজন আসামী গতকাল রাতে দেশ ত্যাগ করে সৌদি চলে গেছে। রাকিবের মা বলেন, হামলার পরেই রাকিব দৌড়ে এসে তার সামনে পরে যায়। ওই সময় কারা হামলা করেছে বিষয়টি তাকে জানায়। ওই সময় তার মা বাবার সার্ট দিয়ে কাটা স্থানে চেপে ধরে স্থানীয়দের সহায়তা হসপিটালে নিয়ে যান। হত্যাকান্ডের বিষয়ে অভিযুক্ত ফারহানের মা কিছুই জানেন না বলে জানান। ঘটনার পরে ফারহানের সাথে মুঠোফেনে এক বার কথা হয়েছিলো। এর পর থেকে আর কোন যোগাযোগ নেই। এ রির্পোট লেখা পর্যন্ত বরুড়া থানায় কোন মামলা হয়নি। এ ঘটনায় বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঢাকা থেকে লাশ নিয়ে আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Post navigation বরুড়ায় মা ও ছেলের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা বরুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ অনুষ্ঠিত