বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ হল রুমে গতকাল (বুধবার) কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকেয়া আক্তার

অনুষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, সচেতনতামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের দায়িত্বশীল ব্যক্তি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা কিশোর-কিশোরীদের আত্মউন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *