স্টাফ রির্পোটার: বরুড়ার হেরপেটি মরহুম মাওলানা মাস্টার আব্বাস আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৮ নভেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলার হেরপেটি এমরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুম মাওলানা মাস্টার আব্বাস আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন ভাউকসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক চৌধুরী, পয়ালগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মহিউদ্দিন বাবুল, পেরপেটি গ্রামের তরুণ সমাজ সেবক ও সৌদি আরব প্রবাসী হাজী মোহাম্মদ মামুন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মিরসরাই দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মেজবাহুল ইসলাম। অনুষ্ঠান শেষে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ওই সময় বক্তরা বলেন, পবিত্র কোরআন শিক্ষা শুধু মাদরাসার শিক্ষার্থীর জন্য সীমাবদ্ধ নয় বরং সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মুসলিম শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মী শিক্ষার প্রতি গুরুত্ব বাড়াতে হবে। এতে করে সমাজ প্রকৃত আলোয় আলোকিত হবে। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে একজনকে অর্থদণ্ড প্রদান চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন