বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেগাত্তাপুর, ১১গ্রাম ও ঝিকুটিপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমান, খন্দকার শাহাদাত হোসেন রিপনসহ সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation দিঘলগাঁও ইউনিয়ন পরিষদের স্থান পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, অপারেশন ও ওষুধ বিতরণ