স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপির দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি বরুড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বিশেষ কারণবশত দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটিতে মো. শামছুল হককে আহ্বায়ক এবং মো. মোতালেব হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। চিঠিতে শামছুল হকের পিতার নাম মৃত হাজী মো. মোকশত আলী এবং ঠিকানা রামপুর উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মো. মোতালেব হোসেনের পিতার নাম মৃত সুয়া মিয়া এবং ঠিকানা আকুশার উল্লেখ রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, দুই সদস্যের আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন স্বাক্ষরিত ওই চিঠিতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *