স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়ায় অবৈধ ভাবে ড্রেজার মেশিনে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের আরিফপুর গ্রামে কৃষি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪/৫ দ্বারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং। এসময় সংগীয় ফোর্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *