বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় গভীর রাতে ঘরে চোর প্রবেশের ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন বিল্লাল ভুট্টো নামে এক ব্যক্তি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে বরুড়া উপজেলার জীবনপুর গ্রামের কমর উদ্দীন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল ভুট্টো ওই বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে চোর ঘরে প্রবেশ করে স্বর্ণের চেইনসহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। এ সময় বিল্লাল ভুট্টো চোরকে দেখে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় সড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার দিঘলগাঁও ইউনিয়ন পরিষদের স্থান পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট