বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভৈষকলা এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ভইসকলা এলাকায় নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে লাশটি উদ্ধার করে বরুড়া থানায় নিয়ে যায় পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত নারীর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় আগুনে পুড়ল জাহাঙ্গীরের বসতঘর বরুড়ায় ঘরে চোরের প্রবেশ, আতঙ্কে অসুস্থ হয়ে বিল্লাল ভুট্টোর মৃত্যু