Oplus_131072

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় অগ্নিকাণ্ডে জাহাঙ্গীরের বসতঘর পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জাহাঙ্গীরের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ঘরটি পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ায় আগুনে পুড়ল জাহাঙ্গীরের বসতঘর

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com