বরুড়া প্রতিনিধি: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে কুমিল্লার বরুড়ায় কর্মরত সাংবাদিকদের জন্য আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) তিন দিনব্যাপী প্রশিক্ষণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি। তিনি জানান, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্বাচিত সাংবাদিকদের মুঠোফোনে জানিয়ে দেওয়া হবে।

প্রশিক্ষণটি বরুড়ার কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে, তা পরবর্তীতে জানানো হবে।

এ প্রশিক্ষণের মাধ্যমে বরুড়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ সংগ্রহ, পরিবেশন ও সাংবাদিকতার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ায় কর্মরত সাংবাদিকদের জন্য পিআইবির প্রশিক্ষণ ২৯-৩১ অক্টোবর

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com