বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে ২০২৬ সালের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বরুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে মশক নিধন ও ওষুধ স্প্রে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরুড়া পৌরসভার প্রশাসক জনাব আসাদুজ্জামান রনির নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানের আওতায় এডাল্টিসাইড (পূর্ণবয়স্ক মশা নিধনের ওষুধ) স্প্রে করা হয়। বরুড়া পৌরসভার উদ্যোগে পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধ স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে।

এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বরুড়া পৌরসভার বাজার পরিদর্শক।

ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থান: বরুড়া পৌরসভা, বরুড়া, কুমিল্লা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com