মোঃ শরীফ উদ্দিনঃ কুমিল্লার বরুড়ায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুইটি ভ্যানু কেন্দ্র কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয় ও মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেনি পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ৫ জন, পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন ৪৭ জন শিক্ষন। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন রাফা কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, এতে সার্বিক সহযোগিতায় ছিলেন বরুড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ আমজাদ হোসেন ভুইঁয়া, সাধারণ সম্পাদক খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজিব দত্ত।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

22 November 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com