বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বরুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আসাদুজ্জামান রনি এবং সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা তুলে ধরা হয়। দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদে আশ্রয় নিতে হবে, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হবে এবং অগ্নিকাণ্ড মোকাবিলা করতে হবে, সে বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজকদের এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে মানুষকে প্রস্তুত করা।

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা, পূর্বপ্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com