বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার মানসিকতা ও অভ্যাস পরিবর্তন করে ডাস্টবিন ব্যবহারে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক বার্তা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন বরুড়া। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ কার্যক্রমে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং ডাস্টবিন ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিডি ক্লিন বরুড়ার এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সুন্দর পরিবেশ এবং জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আয়োজকরা মনে করেন, শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই হবে না; বরং ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ফেলার অভ্যাস পরিবর্তন করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করতে হবে। সচেতনতামূলক বার্তা: নিজের ময়লা নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে ফেলুন, ডাস্টবিন ব্যবহার করুন এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সহযোগিতা করুন। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বরুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া