বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফাহিম কিবরিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং তাদের প্রতিভা বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, রাজনীতি থেকে বিরত থাকুন: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিডি ক্লিনের সচেতনতামূলক বার্তা ও পরিচ্ছন্নতা অভিযান