স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ী ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নাম পরিবর্তন করে একে.এম. আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নামকরণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্মাণ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত (৮ জুন) ২০২৬ খ্রিস্টাব্দ (২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সোনাইমুড়ী ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের বর্তমান নাম পরিবর্তন করে একে. এম. আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার সোনাইমুড়ী এলাকায় অবস্থিত হাসপাতালটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রদানে ভূমিকা রাখতে পারেনি। হাসপাতালটিতে বহির্বিভাগ ও প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত করা হলেও দীর্ঘ সময়ে আলোর মুখ দেখনি। বিএনপি সরকার রাষ্টক্ষমতায় আসার হসপিটালিটি সম্পূর্ণ রুপে চালুর লক্ষে এ উদ্যোগ গ্রহন করা হয়। এদিকে নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের ফলে এখন থেকে সকল সরকারি নথিপত্র, সাইনবোর্ড এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন নাম ব্যবহার করা হবে। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে হাসপাতালটির পূর্ব পরিচিত নাম সংরক্ষণের পক্ষে মতামত দিয়েছেন। উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোঃ আরাফাত রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। Post navigation বরুড়ায় ৬ বছরের শিশু ধর্ষনকারী হারুন কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ।