স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়ায় তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যের আলোকে তারুন্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সোমবার বিকাল ৩টাযর দিকে কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট এর উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

ওই সময় উপস্থিত ছিলেন শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল খালেক মুন্সি, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আইয়ুব আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক হুমায়ুন কবির, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ আহমদ, মেডিনোভা হসপিটালের চেয়ারম্যান আবুল খায়ের, রেডউইং রেস্টুরেন্টের চেয়ারম্যান মোঃ নোমান, শিক্ষক রাজিব দত্ত, ছাত্রদল নেতা লিটন পন্ডিত, বরুড়া উপজেলা ক্রিড়া কমিটির সদস্য নজরুল ইসলাম সাদ্দাম, গাজী কামরুল হাসান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে শাকপুর ইউনিয়ন কে ৬-১ গোলের ব্যবধানে পরাজিত করে বরুড়া পৌরসভা ফুটবল একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *