বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

এ.কে.এম. আবু তাহের ফাউন্ডেশন আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর দুটি বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল ম্যাচ আগামী ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দুই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামী ২৪ অক্টোবর, শনিবার মুখোমুখি হবে সদর দক্ষিণ উপজেলা ও চান্দিনা উপজেলা। দ্বিতীয় সেমিফাইনালে ২৬ অক্টোবর, সোমবার লড়বে স্বাগতিক বরুড়া উপজেলা ও আদর্শ সদর উপজেলা।

দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা-তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে।

সেমিফাইনালের ম্যাচগুলোতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। বিশেষ করে দ্বিতীয় সেমিফাইনালে বরুড়া উপজেলা ও আদর্শ সদর উপজেলার মধ্যকার ম্যাচ ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে কুমিল্লাসহ বরুড়া উপজেলার সর্বস্তরের মানুষ ও ফুটবলপ্রেমীদের মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

ফুটবলকে ঐক্য, সম্প্রীতি ও তারুণ্যের শক্তির প্রতীক হিসেবে তুলে ধরার প্রত্যয়ে আয়োজিত এ টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি ক্রীড়াপ্রেমীদের জন্য উপভোগ্য হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ায় এ.কে.এম. আবু তাহের ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ২৪ ও ২৬ অক্টোবর

16 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com